May 20, 2026, 2:09 pm
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান রেগুলেটরি অফিসার (সিআর) পদে নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। ঠিক এই অবস্থায় নতুন করে চার পদে আরও আটজন কর্মকর্তা নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই’র ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে বলা হয়, প্রতিষ্ঠানটি সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) অথবা উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) একজন, উপ-ব্যবস্থাপক অথবা ব্যবস্থাপক একজন, নির্বাহী অথবা জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা তিনজন এবং নিরাপত্তা পরিদর্শক পদে তিনজন নিয়োগ দিবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
বিজনেস নিউজ