May 16, 2026, 11:23 pm
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভায় কোম্পানির শেয়ারহোল্ডাররা ৩০ জুন সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।
আজ সোমবার (২৮ ডিসেম্বর) কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফা হায়দারের সভাপতিত্বে ডিজিটাল প্ল্যাটর্ফমের মাধ্যমে এজিএম অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারণ সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক ডিরেক্টরস রিপোর্টের সারসংক্ষেপ এবং বিনিয়োগকারীদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন । মো.আলমগীর কবির তার বক্তব্যে গতিশীল নেতৃত্বের জন্য কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরচিলকরে ভূয়সী প্রশংসা করেন।
সভায় অন্যান্যের মধ্যে অনলাইনে উপস্থিত ছিলেন- মোহাম্মদ এরশাদুল হক এবং স্বতন্ত্র পরিচালক এম মাহফজুর রহমান ও ফখরুল ইসলাম, সিওও তারিক কামাল, সিএফও মো. শফিকুল ইসলাম তালুকদার, কোম্পানি সচিব কাজী মো. সফিকুর রহমান এবং প্রধান অভ্যন্তরীণ নিরীক্ষক মো. সেলিম রেজা।
সভায় কোম্পানির পরিচালক মো. জাহাঙ্গীর আলম উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে তার সমাপনী বক্তব্য প্রদান করেন।