July 10, 2026, 11:25 am
গানচিত্র, টিভি নাটকের পর এবার চলচ্চিত্রে অভিনয় করছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা থেকে আলোচনায় আসা মডেল জান্নাতুন নাঈম এভ্রিল।
নির্মাতা সৈকত নাসিরের ‘ক্যাশ’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। এটিই এভ্রিলের প্রথম কোনও চলচ্চিত্র বলে জানান নির্মাতা।
স্বদেশ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটির গল্প ও সংলাপ লিখেছেন আসাদ জামান।
এভ্রিল ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করছেন অভিনেতা নিরব ও অভিনেত্রী পূজা চেরি। এতে আরও বেশ কয়েকটি চরিত্রে দেখা যাবে নবাগত অভিনয়শিল্পী এল আর খান সীমান্ত, ফারহান খান রিও ও জন জাহিদকে।
জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ছবির দৃশ্যধারণ শুরু হবে বলে জানান সৈকত নাসির।
২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর তথ্য গোপনের দায়ে সেরার মুকুট হারিয়েছিলেন এভ্রিল।
সুজন বড়ুয়ার পরিচালনায় ‘শেষটা একটু ভিন্নরকম’সহ বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। গায়ক আসিফের `চুপচাপ কষ্টগুলো’ শিরোনামে একটি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি।
বিজনেস নিউজ/এমআর