July 22, 2026, 5:18 am

বঙ্গবন্ধুর অপমান ব্যবসায়ীমহল মানবে না: এফবিসিসিআই সভাপতি

বঙ্গবন্ধুর অপমান ব্যবসায়ীমহল মানবে না: এফবিসিসিআই সভাপতি

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেছেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা। স্বাধীনতার ৫০ বছর পূর্তির আগমুহূর্তে জাতির পিতা বঙ্গবন্ধুর অপমান ব্যবসায়ীমহল মানবে না। আলেম সমাজের আড়ালে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করা হবে- এটা সহ্য করা হবে না।

আজ শনিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আইকন টাওয়ারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে তিনি এমন হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আলেম সমাজের আড়ালে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করা হবে- এটা সহ্য করা হবে না।

শেখ ফজলে ফাহিম বলেন, মহান ব্যক্তির অপমান আমরা মেনে নিতে পারি না। পঁচাত্তরের ঘটনায় একশ্রেণি চেয়েছিল জাতির পিতার নাম মুছে ফেলতে, তারা সফল হয়নি। আজও ২০ দলের হয়ে আলেম সমাজের আড়ালে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র হচ্ছে।

তিনি বলেন, যার হাত ধরে দেশের অর্থনীতি, দেশের শিল্পখাতের উৎপত্তি সেই মহান ব্যক্তির অপমান সহ্য করা হবে না। জাতির জনক বঙ্গবন্ধুকে অপমান করার ধৃষ্টতা যারা দেখিয়েছেন তাদের সাবধান করছি। এ ধরনের কোনো অপমান করা হলে প্রয়োজনে একাত্তরের মতো ব্যবসায়ীরা গর্জে উঠবে।

এফবিসিসিআই সভাপতি বলেন, মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু হয়েছিলেন যে মহান ব্যক্তিটি সেই মহান ব্যক্তির অপমান আমরা মেনে নিতে পারি না। পঁচাত্তরের ঘটনায় একশ্রেণি চেয়েছিল জাতির পিতার নাম মুছে ফেলতে, তারা সফল হয়নি। আজও ২০ দলের হয়ে আলেম সমাজের আড়ালে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র হচ্ছে। আমরা আপামর জনতাসহ ব্যবসায়ীমহল এটা মেনে নিতে পারি না।

এমসিসিআইয়ের সাবেক সভাপতি নিহাদ কবির বলেন, স্বাধীনতার প্রাক্কালে জাতির পিতার অবমাননা দিয়ে একটি মহল কী বোঝাতে চান। জাতির পিতার অবমাননা করে আপনারা ব্যবসায়ীসহ দেশবাসীকে চ্যালেঞ্জ করবেন না। যার হাত ধরে শিল্পেরর উৎপত্তি তার অপমান আমরা সহ্য করব না।

রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, আজ একটি মহল ব্যবসায়ীদের রাস্তায় নেমে আসতে বাধ্য করেছে। এটা ভবিষ্যতের জন্য হুঁশিয়ারি যে, বঙ্গবন্ধুর অপমান সহ্য করা হবে না।

বিজিএমইএ সহ-সভাপতি এসএম মান্নান কচি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধুর স্বপ্ন যখন পূরণ হতে যাচ্ছে তখন জাতির পিতার নামে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এ ধরনের ষড়যন্ত্র মানতে পারি না।

বায়রা সভাপতি বেনজির আহমেদ বলেন, স্বাধীনতার ৫০ বছরের প্রাক্কালে জাতির পিতার অপমান কারা করছে তাদের বিষয়ে খোঁজ নিতে হবে। এ ধরনের মানুষ কোথায় থাকেন, কী করেন এটা নিয়ে ভাবতে হবে। আমরা এ ধরনের মানুষদের বিচার দাবি জানাই।

স্টিল মিল ম্যানুফাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মানোয়ার হোসেন বলেন, আমরা বঙ্গবন্ধুর সাথে আছি, থাকব। যারা বঙ্গবন্ধুকে সম্মান করে না তারা নিজের পিতাকেও সম্মান করে না।

মানববন্ধনে সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। আরও উপস্থিত ছিলেন- পোশাকশিল্প মালিক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ প্রতিনিধি, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফচাকচারার্স এক্সপার্ট অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি (ডিসিসিআই), বিজিএপিএমইএ, ডাইড ইয়ার্ন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ সকল ব্যবসায়ী সংগঠন এবং শীর্ষ ব্যবসায়ীমহল।

অপরদিকে একই সময়ে এফবিসিসিআইয়ের সদস্য অ্যাসোসিয়েশন ও সকল জেলা চেম্বারও তাদের নিজ নিজ জেলায় ব্যবসায়ীদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছে।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com