May 17, 2026, 12:29 am

সূচকের উত্থানে চলছে লেনদেন

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টকএক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছেলেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুইঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগকোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রডইনডেক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়েঅবস্থান করছে ৫০০৩ পয়েন্টে। আর ডিএসইশরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থানকরছে ১১২৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৩৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ওমিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮টির, দর কমেছে ১০১টির এবং দর অপরিবর্তিতরয়েছে ১০০টির। এ সময় টাকার অংকেলেনদেন হয়েছে ৩৫৩ কোটি ৬৬ লাখ ৬২হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের(সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগেরদিনের চেয়ে ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে৮ হাজার ৬৩২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৯১টি কোম্পানি ওমিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, দর কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে৪৭টির। এ সময়ে টাকার অংকে লেনদেনহয়েছে ৯ কোটি ৭ লাখ ১৬ হাজার টাকা।

বিজনেস নিউজ /এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com