August 16, 2026, 1:41 am

ডমিনেজ স্টিলের আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডমিনেজ স্টিলের আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত এক বছরের (জুলাই,১৯-জুন,২০) আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৯ কোটি ২২ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪২ পয়সা।

আগের বছর (জুলাই, ২০১৮-জুন,২০১৯) একই সময় কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছিল ৯ কোটি ৬৭ লাখ টাকা। আর ইপিএস ছিল ১ টাকা ৮৩ পয়সা।

৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির আইপিও পরবর্তী শেয়ার হিসাবে ইপিএস হয়েছে ৯৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির আইপিও পূর্ববর্তী শেয়ার হিসাবে নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ২১ টাকা ২৩ পয়সা। আর আইপিও পরবর্তী শেয়ার হিসাবে এনএভি হয়েছে ১৭ টাকা ৬৮ পয়সা।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com