May 20, 2026, 1:58 pm

নতুন প্রেমে মজেছেন প্রিয়াঙ্কা

নতুন প্রেমে মজেছেন প্রিয়াঙ্কা

বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া। যিনি দর্শকদের দিয়েছে একের পর এক হিট সিনেমা। যা সহজেই ভক্তদের হৃদয়ে তার জায়গা করে দিয়েছে। জনপ্রিয় এই অভিনেত্রী বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন নিক জোনাসের সঙ্গে। তবে এবার নিক নয়, নতুন ভালোবাসায় মগ্ন হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া! সম্প্রতি এমনই খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে! কি অবাক লাগছে শুনে! চলুন তবে জেনে নেয়া যাক আসল বিষয়টি কী।

নিক জোনাসের সঙ্গে বর্তমানে লস এঞ্জেলসের বাড়িতেই রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেখানেই নিক ছাড়াও রয়েছে প্রিয়াঙ্কার প্রিয় পাত্র। তবে সেখানে এক নয়, উল্টো একাধিকের ভালোবাসায় মগ্ন রয়েছেন তিনি।

প্রিয়াঙ্কা এবং নিকের সঙ্গে তাদের লস এঞ্জেলসের বাড়িতে রয়েছে সেলেব দম্পতির পোষ্যরা। পোষ্যদের নিয়েই আপাতত সময় কাটছে নিক-প্রিয়াঙ্কা। আর নিক ছাড়া সেই পোষ্যদের ভালোবাসাতেই মগ্ন রয়েছেন প্রিয়াঙ্কা।

অস্ট্রেলিয়ান শেপার্ড থেকে শুরু করে প্রয়াংকার প্রিয় পোষ্যদের তালিকায় রয়েছে আরো বেশ কয়েকটি নতুন নাম। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই একের পর এক ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। করোনা আবহ কেটে গেলে প্রিয়াঙ্কা চোপড়া ফের কবে ভারতে হাজির হবেন, সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।

বিজনেস নিউজ /এস আর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com