May 25, 2026, 2:13 am

সমুদ্রের সম্পদ ও অর্থনৈতিক কাজে লাগানোর উদ্যোগ : প্রধানমন্ত্রী

সমুদ্রের সম্পদ ও অর্থনৈতিক কাজে লাগানোর উদ্যোগ : প্রধানমন্ত্রী

আমাদের বিশাল সমুদ্রসীমা শুধু রক্ষা করা না, সমুদ্রের সম্পদটাও যেন আমাদের অর্থনৈতিক উন্নয়নের কাজে লাগে। তার জন্য আমাদের কাজ করতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন এই ক্ষেত্রে আমরা ব্লু  ইকোনমি এই ধারণা নিয়েছি এবং তার ওপর কাজ করে যাচ্ছি। এই সমুদ্রের যেসব সম্পদ আমাদের রয়েছে সেই সম্পদ আহরণ করা, সেগুলোকে কাজে লাগানো, সেটাই আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’

আজ বৃহস্পতিবার(৫ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’, ‘আবু উবাইদাহ’,  ‘প্রত্যাশা’,  ‘দর্শক’ এবং ‘তল্লাশী’র কমিশনিং প্রদানকালে এ কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি সমুদ্র সম্পদ আহরণ করে দেশকে সমৃদ্ধ করার উদ্যোগ নিয়েছে। সমুদ্র সম্পদ  অর্থনীতিতে অবদান রাখতে পারে। আমাদের সেই সুযোগও রয়েছে। সেগুলোকে ব্যবহার করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।’

বিজনেস নিউজ /এস আর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com