May 17, 2026, 11:51 pm

৭ মিউচ্যুয়াল ফান্ড প্রথম প্রান্তিক প্রকাশ

৭ মিউচ্যুয়াল ফান্ড প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ মিউচ্যুয়াল ফান্ড প্রথম প্রান্তিকের (জুন-সেপ্টেম্বর,২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ফান্ডগুলোর ট্রাস্টি কমিটির সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ফান্ডগুলো হচ্ছে-

ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড

আলোচ্য প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ১৫ পয়সা।

প্রথম প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল (এনওসিএফপিইউ) হয়েছে ০.০৫ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে ফান্ডটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৪৮ পয়সা।

পিএসইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

আলোচ্য প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময় ফান্ডটি লোকসান করেছিল ১১ পয়সা।

প্রথম প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল (এনওসিএফপিইউ) হয়েছে  ৫ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৩৭ পয়সা।

পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

আলোচ্য প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ০৯ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ১৯ পয়সা।

প্রথম প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল (এনওসিএফপিইউ) হয়েছে ০.০৪ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে ফান্ডটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৪৬ পয়সা।

এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড

আলোচ্য প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে দশমিক ৬০ পয়সা। আগের বছর একই সময় ছিল দশমিক ১০ পয়সা।

প্রথম প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল (এনওসিএফপিইউ) হয়েছে ১৬  পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে ফান্ডটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৮২ পয়সা।

এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজম্যান্ট ফান্ড

আলোচ্য প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ০৯ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ২৪ পয়সা।

প্রথম প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল (এনওসিএফপিইউ) হয়েছে  ০.০৬ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে ফান্ডটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ০৯ পয়সা।

এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

আলোচ্য প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ১৯ পয়সা।

প্রথম প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল (এনওসিএফপিইউ) হয়েছে ০.৯ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে ফান্ডটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৬৬ পয়সা।

গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড

আলোচ্য প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৩ টাকা ০৭ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ২০ পয়সা।

প্রথম প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল (এনওসিএফপিইউ) হয়েছে ১৬ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে ফান্ডটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিইউ) ছিল ১৭ টাকা ৮২ পয়সা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com