May 18, 2026, 12:53 am

শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি ছাড়ের নির্দেশনা আসছে

শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি ছাড়ের নির্দেশনা আসছে

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে টিউশন ফি আদায় সংক্রান্ত নতুন নিদের্শনা দিতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। চলতি মাসে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে। এক্ষেত্রে আর্থিক সংকটে থাকা অভিভাবকদের সন্তানদের টিউশন ফি’র কিছু অংশ ছাড় দিয়ে পরিশোধ করার নির্দেশনা দেওয়া হতে পারে।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঢালাওভাবে কোনো নির্দেশনা দেওয়া হবে না। করোনা পরিস্থিতির মধ্যে কিছু অভিভাবক নানাভাবে আর্থিক সংকটের মধ্যে পড়েছেন। তাদের সন্তানদের টিউশন ফি আদায়ে কিছুটা ছাড় দিতে বলা হবে।

মাউশি মহাপরিচালক বলেন, রাজধানী ঢাকাসহ দেশের জেলা শহরের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি সংক্রান্ত বিষয়ে কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে। এমন প্রতিষ্ঠানের হার প্রায় ২০ শতাংশ হতে পারে। এসব প্রতিষ্ঠানে যেসব শিক্ষার্থী টিউশন ফি দিতে পারছে না তাদের বিষয়টি বিবেচনা করে আমরা এ সংক্রান্ত একটি নির্দেশনা তৈরির কাজ শুরু করেছি। চলতি মাসের মধ্যে এটি জারি করা হবে।

জানা গেছে, রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা শহরের বেসরকারি নামি-দামি স্কুলে নানাভাবে চাপ সৃষ্টি করে অভিভাবকদের কাছ থেকে টিউশন ফি আদায় করা হচ্ছে। অনেক প্রতিষ্ঠান আবার অনলাইন পরীক্ষা নেওয়ার কথা বলে সকল বকেয়া পরিশোধ করতে বাধ্য করছে। দিতে ব্যর্থ হলে শিক্ষার্থীকে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে না বলেও জানিয়ে আসছে। এমন পরিস্থিতিতে সন্তানের টিউশন ফি নিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকরা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com