May 13, 2026, 12:50 am
মার্কিন যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি করতে যাচ্ছে পুঁজিবাজারে ওষুধ খাতে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড।কোম্পানিটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর ঔষধ রপ্তানি করে ৪২ লাখ ৫০ হাজার টাকা আয় করবে।
বুধবার একমি ল্যাবরেটরিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা শেষে কোম্পানিটির মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) বিষয়টি জানানো হয়েছে।
একমি ল্যাবরেটরিজ লিমিটেড যুক্তরাষ্ট্রে নতুন ওষুধ জলপিডেম (৫০০এমজি এবং ১০এমজি) ট্যাবলেট মার্কিন বাজারে চালু হচ্ছে। কোম্পানিটি উৎপাদন চুক্তির মাধ্যমে ওষুধটি ইউএস মার্কেটে চালু করছে। কোম্পানিটি মার্কিন বাজারে একমাত্র একমির ওষুধের বাজার খোঁজার জন্য প্রকল্পটি নিয়ে আশাবাদী।
এদিকে একমি ল্যাবরেটরিজ লিমিটেড ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ লভ্যাংশ ঘোষণা করেছে।
২০১৯-২০ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৮৫ পয়সা।এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯০ টাকা।
লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ নভেম্বর ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।