May 17, 2026, 12:06 am

ডমিনেজ স্টিলের আইপিওতে আবেদন শুরু ১৯ অক্টোবর

ডমিনেজ স্টিলের আইপিওতে আবেদন শুরু ১৯ অক্টোবর

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে ২৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবে।এর ফলে কোম্পানিটির প্রতিটি শেয়ার পেতে সাধারণ, প্রতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীরা আবেদন করতে পারবে।

বিষয়টি অর্থসূচকে নিশ্চিত করেছেন শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট সিইও মহিউদ্দিন মোল্লা।

উল্লেখ্য, ডমিনেজ স্টিল বিল্ডিংকে আইপিওর মাধ্যমে ৩০ কোটি টাকা উত্তোলনের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দেয়। ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।

আইপিওর অর্থ দিয়ে কোম্পানির ভবন নির্মাণ, ইলেট্রিক্যাল ইনস্ট্রলেশন, প্লান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয় ও আইপিও খরচ বাবদ ব্যয় করবে।

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৩ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৯.৮১ টাকা। কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com