May 31, 2026, 12:52 pm

২০ অক্টোবর থেকে ঢাকায় ফ্লাইট শুরু করব সিঙ্গাপুর এয়ারলাইন্স

২০ অক্টোবর থেকে ঢাকায় ফ্লাইট শুরু করব সিঙ্গাপুর এয়ারলাইন্স

আগামী ২০ অক্টোবর থেকে ঢাকায় ফ্লাইট শুরু করবে সিঙ্গাপুর এয়ারলাইন্স। প্রথম ধাপে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। শুক্রবার (৯ অক্টোবর) সিঙ্গাপুর এয়ারলাইন্স তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

সেখানে জানানো হয়, করোনা মহামারির মধ্যে ফ্লাইট চলাচল বন্ধের পর প্রথম ফ্লাইটটি ২০ অক্টোবর (মঙ্গলবার) রাত ৮টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ছেড়ে এসে ঢাকায় রাত ১০টা ৪০ মিনিটে অবতরণ করবে। ঢাকা থেকে যাত্রী নিয়ে ফ্লাইট ছাড়বে রাত ১১টা ৫৫ মিনিটে, সিঙ্গাপুরে পৌঁছাবে পরের দিন স্থানীয় সময় সকাল ৬টা ৫ মিনিটে।

সিঙ্গাপুর যেতে বাংলাদেশ থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবে না। তবে সিঙ্গাপুর পৌঁছানোর পর করোন পরীক্ষা করা হবে। প্রত্যেক যাত্রীকে বিমানবন্দর থেকে সরাসরি ১৪ দিনের জন্য হোটেলে কোয়ারেন্টিনে যেতে হবে। এ জন্য ২ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার (বাংলাদেশি ১,৩৫,৫৪২ টাকা) খরচ হতে পারে; যা যাত্রীকে দিতে হবে। ওয়ার্ক পারমিট বা দীর্ঘস্থায়ী ভিসাধারীদের জন্য দেশটির জনশক্তি মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। আর শিক্ষার্থী হলে দেখাতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিপত্র।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com