May 16, 2026, 11:51 pm

অর্থনীতির সাথে পুঁজিবাজার তাল মিলাতে পারেনি: নিহাদ কবির

অর্থনীতির সাথে পুঁজিবাজার তাল মিলাতে পারেনি: নিহাদ কবির

দেশের প্রেক্ষাপটে অর্থনীতির সাথে পুঁজিবাজার তাল মিলাতে পারেনি বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার নিহাদ কবির। তিনি বলেন, এর বড় কারণ অনেক ভালো মানের কোম্পানি পুঁজিবাজারে না আসা।

আজ শনিবার (০৩ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক আয়োজিত ওয়েবিনারে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নিহাদ কবির বলেন, অর্থনীতির সাথে তাল মিলিয়ে পুঁজিবাজার সামনের দিকে এগিয়ে নিতে ভালো কোম্পানিগুলোকে বাজারে আনতে হবে। এছাড়া কেন কোম্পানিগুলো বাজারে আসছে না তার কারণ খুঁজে বের করতে হবে।

তিনি পুঁজিবাজারের পিছিয়ে পড়ার বেশ কিছু প্রতিবন্ধকতা উল্লেখ করেছেন। সেগুলো হলো- ভালো কোম্পানির দাম নেই, আইন অনেক বেশি, বাজারের ডেবথ নাই, পিএসআই নিয়ে কিছু সমস্যা, সরকারি শেয়ার আছে এমন বহুজাতিক কোম্পানি বাজারে আনা, আইপিও ভ্যালুয়েশন ঠিক করা, রেগুলেটরি প্রতিষ্ঠানগুলোর সমন্বয় বৈঠক না করা

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, অন্যান্য সময়ের চেয়ে দেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। এই অবস্থা ধরে রাখতেই পুঁজিবাজার আরও উন্নয়ন করা হবে।পুঁজিবাজারের উন্নয়নে সব সমস্যার সমাধান করা হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, শেয়ারবাজারে বিনিয়োগে বাড়াতে আরো উন্নয়ন করতে হবে। শেয়ারবাজার অর্থনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। বিদেশি বিনিয়োগ বাড়াতে বাজারকে শক্তিশালী করতে হবে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-ইল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, বিএসইসি কমিশনার বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ।

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনার ড. মিজানুর রহমান। ওয়েবিনারের আরও বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম,  বিএপিএলসির সভাপতি আজম জে. চৌধুরী , সিডিবিএলের চেয়ারম্যান শেখ কবির, এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবির, ডিএসই চেয়ারম্যান ইউনুসুর রহমান, সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, ডিবিএ সভাপতি শরিফ আনোয়ার হোসেন, এএএমসিএমএফ সভাপতি ড. হাসান ইমাম ও বিএমবিএ সভাপতি সায়েদুর রহমান।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com