May 16, 2026, 11:22 pm

বিয়ের রাতেই স্বামীকে ‘লাল কার্ড’ দিলেন স্ত্রী

বিয়ের রাতেই স্বামীকে ‘লাল কার্ড’ দিলেন স্ত্রী

বাসর ঘরে নববধু নিলা তার স্বামী সবুজকে লাল কার্ড দেখায়, সবুজ বিস্মত হয়। এমন কি নববধু নিলা সবুজকে বটি নিয়ে ধাওয়া করে বাসর ঘর থেকে বের করে দেয়। সারা রাত বাসর ঘরের সামনে দাড়িয়ে থাকে সবুজ। তার মাকে ডাক দেওয়ার ও অবকাশ নেই। কারণ এটি তার মায়ের অমতের বিয়ে। এমনি এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘লাল কার্ড’।

সম্প্রতি পূবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রায়ন হয়েছে। এন ডি আকাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জুয়েল হাসান। নাটকটিতে জুটি বেঁধেছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনয় শিল্পী আখম হাসান ও ফারজানা রিক্তা।

নাটকটিতে আরও অভিনয় করেছেন নির্মাতা জুয়েল হাসান, শেলী আহসান, রাজা প্রমুখ। খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে জানা গেছে ।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com