May 17, 2026, 11:32 pm

১৩শ কোটি টাকা ছাড়িয়েছে ডিএসইর লেনদেন

১৩শ কোটি টাকা ছাড়িয়েছে ডিএসইর লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। রোববার ডিএসইর লেনদেন ১৩শ কোটি টাকা ছাড়িয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮২ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৯৪ পয়েন্টে অবস্থান করছে। এ দিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৭০ ও ১৭৫৬ পয়েন্টে অবস্থান করছে।

এ দিন ডিএসইতে এক হাজার ৩২৯ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ৩০৫ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ২৪ কোটি ৫৫ লাখ টাকার।

রোববার ডিএসইতে ৩৫৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৬টি কোম্পানি কমেছে ১০৬টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

রোববার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি ব্যাংক, ব্রাক ব্যাংক, অরিয়ন ফার্মা, অরিয়ন ইনফিউশন, সিটি ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, ডেল্টা হাউজিং ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এ দিন ২৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩৪ পয়েন্টে। এ দিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৭টির, কমেছে ৮৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির কোম্পানির শেয়ার দর।

এ দিন সিএসইতে ৪৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৮ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২৯ কোটি ২২ লাখ টাকার।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com