August 24, 2026, 7:04 am

ছেলেকে রেখেই পার্টিতে ছুটলেন নুসরাত

ছেলেকে রেখেই পার্টিতে ছুটলেন নুসরাত

গত কয়েকদিন আগেই পুত্র সন্তানের মা হয়েছেন টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। সদ্যজাত পুত্রের নাম রেখেছেন ঈশান জাহান। তার বয়স এখন ১৮ দিন। ছোট্ট ঈশানকে বাড়িতে রেখে কাজেও ফিরেছেন তিনি। এবার পার্টি মুডে দেখা দিলেন এই অভিনেত্রী। শনিবার (১২ সেপ্টেম্বর) কথিত প্রেমিক যশ দাশগুপ্তের সঙ্গে পার্টি মুডে ক‌্যামেরাবন্দি হয়েছেন নুসরাত। যা দেখে হতবাক নেটদুনিয়া।

এদিন রাতে কলকাতার একটি রেস্তোরাঁয় হাজির হয়েছিলেন তিনি। সাদা শর্টস স্কার্ট আর ঘন নীল স্লিভলেস টপ, খোলা চুল আর নিউড মেক আপে লাস্যময়ী রূপে লেন্সবন্দি হন নুসরাত। আর যশের পরনে ছিল ব্লু টি-শার্ট আর জিন্স। এদিন যশ-নুসরাতের সঙ্গে ছিলেন আরেক অভিনেত্রী-মডেল ঊষসী সেনগুপ্তও। যশ-নুসরাতের সঙ্গে তোলা কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। আর তাতে এমনটা দেখা যায়।

কোনো প্রমোশনাল ইভেন্ট, না ডিনার করতে ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন তা এখনো জানা যায়নি। তবে নুসরাতের এই ছবি ফ্যান পেজ মারফত ভাইরাল নেটদুনিয়ায়। যা নিয়ে চলছে সমালোচনা। অনেকেই মন্তব্য করেছেন—বাড়িতে কী করে আয়ার কাছে দুধের ছেলেকে রেখে নুসরাতের এভাবে ঘুরে বেড়াতে হবে! ২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। তবে এক বছরের মাথায় তাদের দাম্পত‌্য জীবনে কলহ শুরু হয়। দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন এই যুগল। নিখিল দাবি করেছেন—নুসরাতের এই সন্তানের বাবা তিনি নন। তবে এখনো নুসরাত তার সন্তানের পিতৃপরিচয় জানাননি।

প্রেম-বিয়ে-বিচ্ছেদ-সন্তানের খবর প্রকাশ‌্যে আসার পর থেকেই আলোচনায় নুসরাত জাহান। পুরোটা সময় তার পাশে ছিলেন বিশেষ বন্ধু যশ। এরপর হাসপাতালে ভর্তি করানো, সেখানে দেখাশোনা করা, সর্বশেষ বাসায় নিয়ে যাওয়ার কাজটি করেছেন যশ। গুঞ্জন রয়েছে, নুসরাতের এই সন্তানের বাবা যশ দাশগুপ্ত!

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com