August 24, 2026, 4:03 am

রহিমা ফুডের শেয়ারের অস্বাভাবিক দাম, দুই মাস পর সতর্ক করলো ডিএসই

রহিমা ফুডের শেয়ারের অস্বাভাবিক দাম, দুই মাস পর সতর্ক করলো ডিএসই

পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিমা ফুডের শেয়ার দাম দুই মাসের বেশি সময় ধরে বাড়ছে। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

টানা দাম বাড়ার দুই মাস পর সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে জানানো হয়েছে, রহিমা ফুডের শেয়ার দাম কারণ ছাড়াই অস্বাভাবিক বেড়েছে।

ডিএসই জানিয়েছে, শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানাতে ২৯ আগস্ট কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়। জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার জন্য কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ২৭ জুন কোম্পানিটির প্রতিটি শেয়ার দাম ছিল ২১০ টাকা। যা অনেকটা টানা বেড়ে ২৯ আগস্ট লেনদেন শেষে দাঁড়ায় ৩৫৩ টাকা ১০ পয়সায়। অর্থাৎ দুই মাসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৪৩ টাকা ১০ পয়সা বা ৬৮ শতাংশ।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি সর্বশেষ কবে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছে সে সংক্রান্ত তথ্য ডিএসইর ওয়েবসাইটে নেই।

তবে ২০২০-২১ হিসাব বছরের প্রথম নয় মাসের (২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত) ব্যবসায় আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি।

এ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে মাত্র ৬ পয়সা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com