August 24, 2026, 8:11 am

ডিএসই’র উন্নয়নে নতুন এমডির ৫ লক্ষ্যমাত্রা নির্ধারন

ডিএসই’র উন্নয়নে নতুন এমডির ৫ লক্ষ্যমাত্রা নির্ধারন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উন্নয়নে ৫ লক্ষ্যমাত্রা নির্ধারন করেছেন নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভুঁইয়া।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ডিএসই ব্রোকারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর পরিচালনা পর্ষদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা জানান। এসময় তাকে ডিবিএর পক্ষ থেকে শুভেচ্ছা জানান সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড দি` রোজারিও নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

এ সময় ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক বলেন, ডিএসই’র উন্নয়নের জন্য আমি কিছু লক্ষ্য নির্ধারণ করেছি৷ যাকে বলতে পারি ফাইভ পি। এগুলো হচ্ছে – পিপলস, প্রোডাক্ট, প্লাটফর্ম, প্রসেস এবং পলিসি৷ এই ফাইভ পি বাস্তবায়ন করা গেলে ডিএসই অবশ্যই পূর্নাঙ্গরূপে ডিজিটাল হবে৷ এ কাজের জন্য সর্বপ্রথম প্লাটফর্মের উপর গুরুত্ব দেওয়া হবে৷ একটি ভাল প্লাটফর্ম স্টক এক্সচেঞ্জকে অনেক বেশি গতিশীল করে তুলতে পারে৷ তাই ডিএসই প্লাটফর্মের উপর আমাদের অধিক গুরুত্ব থাকবে৷ এভাবে ধারাবাহিকভাবে ফাইভ পি বাস্তবায়ন করবো৷

তিনি বলেন, দেশের শেয়ারবাজারের প্রতি জনগনের যে আস্থা তৈরী হয়েছে, তা যাতে ব্যাহত না হয়, সেদিকে বিশেষ নজর দেয়া জরুরি৷ বিশেষ করে শেয়ারবাজার বর্তমানে যে অবস্থায় আছে, তাকে আরও গতিময় করা এবং সকল ক্ষেত্রে আধুনিকায়ন করা দরকার৷ ডিএসইকে এখন চিন্তা করতে হবে, বিশ্ব যেভাবে আধুনিকায়ন হচ্ছে, সেভাবে শেয়ারবাজারকে-কে এগিয়ে নেয়া৷ পাশাপাশি আইনের মধ্যে থেকে সঠিকভাবে স্টক একচেজ্ঞের কার্যক্রম পরিচালনায় বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে৷

ডিবিএর পর্ষদকে স্বাগত জানিয়ে ডিএসইর এই নতুন এমডি বলেন, ডিবিএ দেশের শেয়ারবাজারের একটি গুরুত্বপূর্ণ সংগঠন৷ এর সদস্যদের রয়েছে দীর্ঘদিনের বহুমূখী অভিজ্ঞতা৷ তাদের মাঝে আছে নতুন এবং পুরাতনের সংমিশ্রণ৷ পুরাতনদের অভিজ্ঞতা আর নতুনদের কর্মস্পৃহায় দেশের শেয়ারবাজারকে আগামীতে আরো এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করি তিনি৷

ডিবিএর প্রতিনিধিগণ তাদের বক্তব্যে বলেন, ডিএসইর নবনিযুক্ত এমডির দীর্ঘ কর্মময় জীবনে রয়েছে বহুমুখী অভিজ্ঞতা৷ বিশেষ করে ডিজিটাল অ্যান্ড ফিনান্সিয়াল টেকনোলজি এবং আইটি উন্নয়নে তার অবদান অনস্বীকার্য৷ তার গতিশীল নেতৃত্বে ডিএসইর সকল ক্ষেত্রে আধুনিকায়ন করে বাস্তবতার নিরীখে সমন্বয়ের মাধ্যমে সেবাদানে পেশাদারীত্বের উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেন তারা৷

প্রতিনিধিগণ আরও বলেন, শেয়ারবাজারের পণ্যের বৈচিত্রতায় আরও প্রসার ঘটিয়ে ডিএসই ইনকামের বিভিন্ন সোর্স তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ৷ শেয়ারবাজার সংশ্লিষ্ট সকল মহল নতুন এমডির নেতৃত্বে তাদের স্বার্থ সংরক্ষণ করে দেশের অর্থনীতির চাকাকে আরও সচল করবে এবং ডিএসইর কর্মকাণ্ড আরও গতিশীল ও কার্যকর হবে, এ প্রত্যাশা করেন তারা৷

এসময় উপস্থিত ছিলেন ডিবিএ’র ভাইস প্রেসিডেন্ট মোঃ সাজেদুল ইসলাম, পরিচালক ড. ওসমান গনি চৌধুরী, ওয়ালিউল ইসলাম, দাস্তাগির মোঃ আদিল, মাসুদুল হক, জায়েদ রহমান, ওমর হায়দার। ডিএসই’র পক্ষে ছিলেন ডিএসই’র প্রধান আর্থিক কর্মকর্তা আবদুল মতিন পাটওয়ারি, প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মোঃ ছামিউল ইসলাম, মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com