August 22, 2026, 2:51 pm

টিসিবির ট্রাকে বিক্রি হবে তুরস্কের পেঁয়াজ

টিসিবির ট্রাকে বিক্রি হবে তুরস্কের পেঁয়াজ

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকে সোমবার (১১ অক্টোবর) থেকে তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হবে। ট্রাক থেকে প্রতিকেজি ৩০ টাকা দরে পেঁয়াজ কিনতে পারবেন সাধারণ মানুষ।

রোববার (১০ অক্টোবর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, টিসিবির আমদানি করা তুরস্কের পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসেছে। সোমবার থেকে ট্রাকসেলে পেঁয়াজের বরাদ্দ বাড়ানো হবে। গাড়ি প্রতি ৭০০ কেজি করে বরাদ্দ দেওয়া হবে। চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে বরাদ্দ আরো বাড়ানো হবে। এড়াছা সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রির চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।

করোনাকালীন সময়ে এবং দুর্গাপূজা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে সয়াবিন তেল, পেঁয়াজ, মসুর ডাল ও চিনি বিক্রি কার্যক্রম ৬ অক্টোবর (বুধবার) থেকে চলমান রেখেছে টিসিবি। সারাদেশে মহানগর-জেলা-উপজেলায় ৪০০ থেকে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করছে। চলবে ২৮ অক্টোবর (শুক্রবার ছাড়া) পর্যন্ত।

ভর্তুকি মূল্যে প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকা, পেঁয়াজ ৩০ টাকা এবং ১০০ টাকা লিটার দরে সয়াবিন তেল কিনতে পারছেন সাধারণ আয়ের মানুষ। একজন ভোক্তা সর্বোচ্চ ২ কেজি চিনি, মসুর ডাল ও তেল কিনতে পারছেন। আর পেঁয়াজ কেনা যাচ্ছে ৪ কেজি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com