August 22, 2026, 7:41 pm

পায়রা বন্দরে ৩০৪ কোটি টাকার রাজস্ব আয়

পায়রা বন্দরে ৩০৪ কোটি টাকার রাজস্ব আয়

দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৩০৪ কোটি টাকা। বন্দরটি চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত গত পাঁচ বছরে পাকাপোক্তভাবে দেশীয় অর্থনীতিতে অংশীদারত্ব করছে এ বন্দর।

‘বন্দর থেকে এগিয়ে চলার বাংলাদেশ’ এ স্লোগান নিয়ে পায়রা বন্দর অর্থনৈতিক যাত্রা শুরু করেছিল ২০১৬ সালের ১ আগস্ট। প্রধানমন্ত্রী শেখ হাসনিা এর উদ্বোধন করেন। প্রথমদিনে প্রথম পণ্যবাহী জাহাজ ছিল ফরচুন বার্ড।

এ পর্যন্ত এ বন্দরে মোট ১৫০টি পণ্যবাহী জাহাজ পণ্য খালাশ করেছে। সেই থেকে ২০২১ সালের ৩১ আগস্ট পর্যন্ত এ বন্দর থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৩০৪ কোটি টাকা। বন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ব্যাংক চালু হয়েছে পায়রা বন্দরে। ইতোমধ্যে পায়রা বন্দর প্রকল্প এলাকায় প্রশাসনিক ভবন, সার্ভিস জেটি, পন্টুন, সিকিউরিটি ভবন, ওয়্যার হাউস, পানি শোধনাগার চালু হয়েছে। কর্মকর্তা-কর্মচারীর আবাসিক ভবন নির্মাণ কাজ শেষের পথে। দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হয়েছে। বরগুনার আমতলী অংশের কুয়াকাটাগামী মহাসড়ক থেকে পায়রা বন্দর পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ হয়েছে। প্রতিদিন হাজারো পর্যটকও আসছেন পায়রা বন্দর দেখতে।

উল্লেখ্য ২০১৩ সালের ১৯ নভেম্বর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রামনাবাদ মোহনায় আন্ধার মানিক নদীর তীরে টিয়াখালীতে ১৬ একর জমির ওপর দেশের তৃতীয় পায়রা সমুদ্র বন্দর প্রকল্প কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com