August 24, 2026, 3:14 am

বিচ্ছেদের পরও একসঙ্গে আমির-কিরণ!

বিচ্ছেদের পরও একসঙ্গে আমির-কিরণ!

গত জুলাই মাসে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে বিচ্ছেদের খবর দেন আমির খান ও কিরণ রাও। তবে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পরও একাধিকবার একসঙ্গে দেখা গেছে তাদের।

এবার আরও একবার একসঙ্গে দেখা গেল সাবেক এ দম্পতিকে।
গত জুলাই মাসে যৌথ বিবৃতিতে আমিরও কিরণ জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবনে আলাদা হলেও কাজের জায়গায় তারা একসঙ্গে থাকবেন। ছেলের সমস্ত দায়িত্বও একনঙ্গেই পালন করবেন তারা। কিন্তু কেন আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সে নিয়ে কিছু জানাননি সাবেক এ জুটি।

বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পরও একাধিকবার একসঙ্গে দেখা গেছে আমির ও কিরণকে। কখনও সিনেমার শুটিংয়ে গানের সুরে একসঙ্গে নাচছেন আবার কখনও বা ইউনিটের সদস্যদের সঙ্গে খেলায় মাতছেন তারা।

এবার আরও একবার একসঙ্গে দেখা গেল আমির-কিরণকে। একটি সামাজিক অনুষ্ঠানে হাতে হাত রেখে হাজির হয়েছিলেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, মুম্বাইয়ের বান্দ্রায় আয়োজিত এক বিয়ের অনুষ্ঠান হাজির হয়েছিলেন আমির ও কিরণ। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে চমকে দিয়ে সেখানে একসঙ্গে হাজির হয়েছিলেন আমির ও কিরণ। সেখানে অতিথিদের সঙ্গে ফুরফুরে মেজাজে আড্ডাও দিয়েছেন তারা। তাদের দেখে নাকি মনেই হয়নি বিচ্ছেদ হয়েছে সাবেক এ জুটির।

আমির-কিরণের বিচ্ছদ হলেও একে-অপরের প্রতি কোনও বিদ্বেষ নেই। তাই অটু্ট রয়ে গেছে বন্ধুত্বের সম্পর্ক। অন্যদিকে, গুজব রয়েছে- আমির নাকি তার সহ-অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন! এ কারণেই নাকি কিরণ আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com