August 22, 2026, 6:29 pm

ফের বিয়ে করলেন মাহি

ফের বিয়ে করলেন মাহি

দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে প্রেম করছেন নায়িকা মাহিয়া মাহি। শোনা যায় গোপনে রাকিবকে বিয়েও করেছেন তিনি।

তবে এসব নিয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন মাহি। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। নিজেই ঘোষণা দিয়ে জানালেন, সেই রাকিব সরকারকে বিয়ে করেছেন। মাহি ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় কাবিননামায় স্বাক্ষর করার এক ছবি পোস্ট করে জানান, তিনি বিয়ে করেছেন ১৩ সেপ্টেম্বর।

নায়িকা তার পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং ১২.০৫ মি. আমাদের বিবাহ সম্পন্ন হলো।’
আগের সব খবর গুজব ছিলো দাবি করে মাহি লেখেন, ‘এর আগের সব কথা আসলেই গুজব ছিলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।’

এর আগে মাহমুদ পারভেজ অপু নামে সিলেটের এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন মাহি। চলতি বছরে তাদের ডিভোর্স হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com