August 14, 2026, 9:26 pm

সূচকের নিম্নমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন চলছে

সূচকের নিম্নমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন চলছে

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে ৭ হাজার ১৭১ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে যথাক্রমে ১৫৬৮ ও ২৫৯৯ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৩৪০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বৃহস্পতিবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ১৯৯টির এবং অপরির্বতিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ন্যাশনাল টিউবস, স্কয়ার ফার্মা, সোনালী পেপার, বিএটিবিসি, আলিফ ইন্ডাস্ট্রি, বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ার, বেক্সিমকো ফার্মা, জিবিবি পাওয়ার ও ব্রাক ব্যাংক।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ২৫ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ৪ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। সকাল ১০ টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২০৩ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৫ পয়েন্ট কমে ২০ হাজার ৯৫৩ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ৩৭টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৭৩টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানি শেয়ারের দর।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com