August 24, 2026, 9:09 am

রিয়েল হিরোস অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটনের ইকবাল বিন আনোয়ার

রিয়েল হিরোস অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটনের ইকবাল বিন আনোয়ার

‘অনলাইন রিয়েল হিরোস অ্যাওয়ার্ড-২০২১’ পেলেন এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। তিনি দেশের ইলেকট্রনিকস ও অটোমোবাইলস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস) হিসেবে দায়িত্ব পালন করছেন।

মিরর ম্যাগাজিনের উদ্যোগে গত বুধবার প্রথমবারের মতো দেয়া হয় এই পুরস্কার। রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানে ইকবাল বিন আনোয়ারসহ ৫৬ জনের হাতে তুলে দেয়া হয় অনলাইন রিয়েল হিরোস অ্যাওয়ার্ড।

চার ক্যাটাগরিতে দেশের গণ্যমান্য ৫৬জন ব্যক্তিকে রিয়েল হিরোস অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। ইকবাল বিন আনোয়ার ‘ফ্রন্টলাইন হিরোস’ এই ক্যাটাগরিতে পুরস্কৃত হন।

সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার (এমপি) ইকবাল বিন আনোয়ারের হাতে ফ্রন্টলাইন হিরোস অ্যাওয়ার্ডটি তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. হাসান মুরাদ। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, মিরর ম্যাগাজিনের ভাইস প্রেসিডেন্ট এবং অনুষ্ঠানের আয়োজক মালা খন্দকার, বাফুফের সিনিয়র সহ সভাপতি আব্দুল সালাম মুর্শেদীসহ বিনোদন জগতের নামিদামি তারকারা উপস্থিত ছিলেন।

ইকবাল বিন আনোয়ার বলেন, ‘আমি মনে করি যে, কোনো পুরস্কার হলো কাজের স্বীকৃতি। মিরর ম্যাগাজিন আমাকে যে পুরস্কারের ভূষিত করেছে এটি পেয়ে আমি আনন্দিত, গর্বিত। ওয়ালটনের জন্যই মূলত পুরস্কারটি অর্জন করা আমার পক্ষে সম্ভব হয়েছে। এই গর্বের ভাগিদার শুধু আমি একা নই; এ সম্মান আমাদের পুরো ওয়ালটন পরিবারের।’

মালা খন্দকার বলেন, ‘আমি মিরর ম্যাগাজিনের ভাইস প্রেসিডেন্ট। আমি একজন ইভেন্ট অর্গানাইজার। আমি জানি একটা ইভেন্ট আয়োজন করতে কতটা শ্রম দিতে হয়; কষ্ট করতে হয়। সেখানে ইকবাল বিন আনোয়ার (ডন) তো পুরো ক্রীড়াঙ্গনকে চালিয়ে নিচ্ছেন।

‘বিশেষ করে দেশের অবহেলিত ফেডারেশনগুলোতে তার অবদান চিরস্মরণীয়। আমাদের জাতীয় খেলা কাবাডি। অথচ এই খেলাতে সেভাবে কোনো স্পন্সর এগিয়ে আসে না। ব্যতিক্রম ওয়ালটন এবং এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। ফ্রন্টলাইন হিরোস অ্যাওয়ার্ডে আমরা তাকে পুরস্কৃত করতে পেরে আনন্দিত।’

মালা খন্দকার বলেন, ‘ক্রিকেট থেকে কাবাডি-দেশের এহেন কোনো স্পোর্টস ইভেন্ট নেই যেখানে পা পড়েনি ওয়ালটনের। মিরর ম্যাগাজিন ফ্রন্টলাইন হিরোস অ্যাওয়ার্ডে এফ এম ইকবাল বিন আনোয়ার ডনকে বেছে নেয়ার পেছনের মূল কারণও এটি।

‘তৃণমূল থেকে অবহেলিত ফেডারেশন; এমনকি নন অ্যাফিলিয়েটেড অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত স্পোর্টস ইভেন্টগুলোতেও বছরের পর বছর স্পন্সর করে যাচ্ছে ওয়ালটন। আর সেখানে অগ্রণী ভূমিকা রাখছেন ইকবাল বিন আনোয়ার ডন। জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন মিররের ভাইস প্রেসিডেন্ট মালা খন্দকার আর তার প্যানেল পুরস্কারের জন্য ইকবাল বিন আনোয়ারকে বেছে নিয়েছেন এ কারণেই।’

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com