August 15, 2026, 12:12 am

তিন কার্যদিবস পর বড় উত্থান শেয়ারবাজারে

তিন কার্যদিবস পর বড় উত্থান শেয়ারবাজারে

টানা তিন কার্যদিবস পতনের পর মঙ্গলবার (৩১ আগস্ট) মাসের শেষ কার্যদিবস বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৮৬৯.২৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.০৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৯০.২৯ পয়েন্টে এবং দুই হাজার ৪৫৩.৯৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ২ হাজার ২৪৯ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪০২ কোটি ৪৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৮৪৬ কোটি ৮৯ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৫টির বা ৫৯.৮৪ শতাংশের, শেয়ার দর কমেছে ১১৯টির বা ৩১.৬৫ শতাংশের এবং ৩২টির বা ৮.৫১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫৩.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৯৭.৪৫ পয়েন্টে। সিএসইতে আজ ৩২৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০২টির দর বেড়েছে, কমেছে ১০০টির আর ২৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com