August 22, 2026, 9:49 pm

সান্তা ক্লারা মেয়রের সম্মাননা ক্রেস্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

সান্তা ক্লারা মেয়রের সম্মাননা ক্রেস্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আয়োজনে রোড শো’র শেষ পর্বে আমেরিকার সান ফ্রান্সিসকোর সান্তা ক্লারার মেয়র লিসা এম. গিলমোর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সান্তা ক্লারার মেয়রের প্রদান করা ওই সম্মাননা ক্রেস্টটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্রেস্টটি তুলে দেন।

ফেসবুকে পোস্টে বিএসইসি’র চেয়ারম্যান লিখেন, ‘আজ সান্তা ক্লারার মেয়র মহোদয়ের দেওয়া জাতির জনকের সম্মাননা ক্রেস্ট এবং মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাপ্রিশিয়েশন লেটার হস্তান্তর করলাম। প্রধানমন্ত্রী আমাদের ভবিষ্যতের জন্য গাইডেন্স দিয়ে উজ্জীবিত করলেন। আল্লাহতালার প্রতি হাজার শোকর।’

গত ২ আগস্ট সান ফ্রান্সিসকোর সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত রোড শোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রদান করা সম্মননা ক্রেস্টটি প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান হাতে তুলে দেন সান্তা ক্লারার মেয়র লিসা এম. গিলমোর। একইসঙ্গে ওই সময় সান্তা ক্লারার মেয়র সালমান এফ রহমান ও অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে মেয়রাল সার্টিফিকেট প্রদান করেন (মেয়রের পক্ষ থেকে স্বীকৃতি সনদ)।

আমেরিকার চারটি বড় শহরে সাফল্যের সঙ্গে সপ্তাহব্যাপী চার পর্বের রোড সম্পন্ন করেছে বিএসইসি। এর মধ্যে প্রথম পর্ব গত ২৬ জুলাই নিউ ইয়র্কে, পর্ব ২৮ জুলাই ওয়াশিংটন ডিসিতে, তৃতীয় পর্ব ৩০ জুলাই লস অ্যাঞ্জেলস এবং চতুর্থ পর্বের রোড শো গত ২ আগস্ট সান ফ্রান্সিসকোর সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের চারটি শহবে অনুষ্ঠিত রোড শো’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com