August 23, 2026, 1:37 am

চয়নিকা চৌধুরী আটক

চয়নিকা চৌধুরী আটক

চিত্রনায়িকা পরীমনির পৃষ্ঠপোষক এক নারী নজরদারিতে- গোয়েন্দা পুলিশের কাছ থেকে এমন বক্তব্য আসার কয়েক ঘণ্টার মধ্যে চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরীকে আটক করেছে গোয়েন্দাদের একটি দল।

চয়নিকা রাজধানীর বাংলামোটরের সোনারগাঁও রোডে একটি বেসরকারি টেলিভিশনে গিয়েছিলেন এক অনুষ্ঠানে। আর সেই ভবনের নিচে অবস্থান নিয়ে থাকে পুলিশ সদস্যরা। তিনি অনুষ্ঠান শেষে বের হলে তাকে ঘিরে ফেলেন গোয়েন্দারা। পরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

চয়নিকা চৌধুরীকে রাজধানীর পান্থপথ থেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ।

চিত্রনায়িকা পরীমনিকে আটকের মধ্যে ব্যাপক আলোচনার থাকা চয়নিকাকে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথ এলাকা থেকে হেফাজতে নেয় ডিবি।

একটি বেসরকারি টেলিভিশনের অফিস থেকে বের হয়ে নিজের গাড়িতে করে যাচ্ছিলেন তিনি। এ সময় তার পথরোধ করা হয়।

ডিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাম্প্রতিক কিছু ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করতে এই ব্যবস্থা নেয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com