August 15, 2026, 12:51 am

পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

রোববার ডিএসই প্রধান মূল্য সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৯৭১ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক দশমিক ১০ পয়েন্ট কমে এক হাজার ৬৯০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪  পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে এক হাজার ৩৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৫৩ কোটি ৮৯ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৮০ কোটি ৫২ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৯৩ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com