February 22, 2026, 10:33 pm

ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে, যার মোট আর্থিক মূল্য দাঁড়িয়েছে ১৬ কোটি ৫৪ লাখ ১১ হাজার টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, রবিবার (২২ ফেব্রুয়ারি) ব্লক মার্কেটে কোম্পানিগুলোর মোট ৪১ লাখ ১ হাজার ৬৮২টি শেয়ার ৫৪ বারে লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড-এর শেয়ারে, যার মূল্য ৯ কোটি ৫ লাখ ৭ হাজার টাকা। দ্বিতীয় স্থানে ছিল ফাইন ফুডস ১ কোটি ১৫ লাখ ৯২ হাজার টাকার লেনদেনের সঙ্গে। তৃতীয় স্থানে এম.এল. ডাইং লিমিটেড-এর শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ১৩ লাখ ১০ হাজার টাকার।

ইএটি

Please Share This Post in Your Social Media


Leave a Reply

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com