February 22, 2026, 10:33 pm
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তৃতীয় টার্মিনাল চালুর অগ্রগতি ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী সামনে যত দ্রুত সম্ভব টার্মিনালটি চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।
টার্মিনাল কবে নাগাদ চালু হতে পারে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়সীমা এখনই বলা সম্ভব নয়। বিষয়টি নিয়ে আরও আলোচনা, তদন্ত এবং দ্রুত চালুর উপায় নির্ধারণে কাজ চলছে।
তিনি জানান, তৃতীয় টার্মিনালের কাজ ৯৯ শতাংশের বেশি সম্পন্ন হলেও কিছু সুপারিশ বাস্তবায়ন, আংশিক অবকাঠামোগত পরিবর্তন এবং নেটওয়ার্ক-সংক্রান্ত সমস্যার কারণে চালু করা সম্ভব হয়নি। কেন এতদিনেও টার্মিনাল চালু হয়নি—এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বিষয়টি অন্তর্বর্তী সরকারের সময়ের। বর্তমান সরকার দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে
ইএটি
Leave a Reply
You must be logged in to post a comment.