February 22, 2026, 10:36 pm
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন বসবে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন, ইন্টারিম সরকারের আমলে প্রণীত অধ্যাদেশ উপস্থাপন করা হবে, শোক প্রস্তাব হবে এবং রাষ্ট্রপতির ভাষণ হবে।
(২২ফেব্রুয়ারি) রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রপতির সংসদ আহ্বানের প্রজ্ঞাপন সেশন শুরু হওয়ার কমপক্ষে ১৫ দিন আগে জারি হয়। জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে প্রজ্ঞাপন রাষ্ট্রপতির কাছে যাবে এবং রাষ্ট্রপতি তা অনুমোদনের মাধ্যমে অধিবেশন আহ্বান করবেন।
মন্ত্রী আরও জানান, ১২ মার্চের অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ছাড়াও ইন্টারিম সরকারের সময়ে প্রণীত সকল অধ্যাদেশ উপস্থাপন করা হবে। প্রথা অনুযায়ী শোক প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণ থাকবে। এছাড়া পার্লামেন্টের নিয়মিত কার্যক্রমও চলবে। তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি।
পুলিশের উচ্চপদে বড় ধরনের পরিবর্তন আসবে কি না জানতে চাইলে তিনি বলেন, “না, কিছু পরিবর্তন তো আসবেই।” পাশাপাশি, চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনায় তিনি জানান, বিষয়টি খোঁজ নিয়ে রিপোর্ট সরবরাহ করতে বলা হয়েছে এবং প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইএটি
Leave a Reply
You must be logged in to post a comment.