February 22, 2026, 10:35 pm
প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দায়িত্ব পালন শেষে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিজ প্রতিষ্ঠানে ফিরে এসেছেন। রবিবার সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
ড. ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে বলা হয়েছে, তিনি সকালে ইউনূস সেন্টারে পৌঁছালে গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠন ও সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা তাকে বরণ করেন। এরপর তিনি তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী এই অর্থনীতিবিদ জানান, চলতি মাসের শেষ নাগাদ তিনি সরকারি বাসভবন যমুনা থেকে ঢাকার গুলশানে অবস্থিত নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন।
ইএটি
Leave a Reply
You must be logged in to post a comment.