February 20, 2026, 10:16 pm
শিক্ষা মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটি তালিকা ও শিক্ষাপঞ্জি সংশোধন করে প্রকাশ করেছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, শুক্রবার ও শনিবারকে ছুটি ধরে মোট ৬৭ দিন বিদ্যালয় বন্ধ থাকবে।
শিক্ষাপঞ্জি অনুযায়ী বড় ছুটির মধ্যে রয়েছে রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস: ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ২৬ দিন। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ: ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিন।শীতকালীন অবকাশ ও বড়দিন: ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৮ দিন।
এছাড়া বিভিন্ন ধর্মীয় উৎসব ও জাতীয় দিবসেও নির্ধারিত তারিখে ছুটি থাকবে। প্রজ্ঞাপনের সঙ্গে পরীক্ষার সম্ভাব্য সময়সূচিও প্রকাশ করা হয়েছে অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা: ২৮ জুন থেকে ১৩ জুলাই। নির্বাচনী পরীক্ষা: ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর বার্ষিক পরীক্ষা: ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর। জুনিয়র বৃত্তি পরীক্ষা: ১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর।
মন্ত্রণালয় জানিয়েছে, কোনো পরীক্ষার সময়কাল ১২ কর্মদিবসের বেশি হবে না, এবং বিদ্যালয়গুলোকে নিজস্ব প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে; বাইরে থেকে সংগৃহীত প্রশ্নের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ কারণে ছাড়া পরীক্ষার তারিখ পরিবর্তন করা যাবে না।
প্রজ্ঞাপনে আরও নির্দেশ দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনার কারণে বিদ্যালয় বন্ধ রাখা যাবে না। শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো সম্পূর্ণ নিষিদ্ধ। ভর্তি কার্যক্রম বা অন্যান্য পরীক্ষার জন্য ছুটির দিনেও বিদ্যালয় খোলা রাখা যাবে। জাতীয় গুরুত্বপূর্ণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে হবে।
ইএটি
Leave a Reply
You must be logged in to post a comment.