February 20, 2026, 10:14 pm

জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত সংস্কার করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত সংস্কার করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের আস্থা অর্জন করে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে। তিনি বলেন, দীর্ঘ দেড় যুগ পর স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে গঠিত রাজনৈতিক সরকারের জনগণের প্রত্যাশা অনেক। তাই সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দ্রুত সংস্কার বাস্তবায়নে কাজ করবে।

বৃহস্পতিবার (১৯ ফ্রেব্রুয়ারী) সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশ দেন। সভায় তিনি বলেন, “আমরা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে গণতান্ত্রিক সংস্কার কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণ করব। পাশাপাশি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও নৈতিকতা উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা হবে।”

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, এই লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে এবং বাজেট মঞ্জুরির বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হবে। নতুন জনবল নিয়োগ ও সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সরকারের লক্ষ্য অর্জন সম্ভব হবে।

তিনি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের পরামর্শ ও সুপারিশমালা তৈরির নির্দেশ দেন। এতে যে সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে, তার অগ্রাধিকার নির্ধারণ করা সম্ভব হবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলম বিপিএম, বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অণুবিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

ইএটি

Please Share This Post in Your Social Media


Leave a Reply

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com