February 20, 2026, 10:15 pm
জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর গেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় তার বহনকারী বিমান সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যায়।
ডা. তাহেরের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী প্রফেসর ডা. হাবিবা আক্তার চৌধুরী সুইটি। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিয়মিত শারীরিক চেকআপের পাশাপাশি সিঙ্গাপুরে অবস্থানকালে দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সফর সফল ও সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
আগামী ২৫ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে বিরোধীদলীয় এই উপনেতার।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. তাহের। পরদিন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তিনি সংসদ সদস্য ও জুলাই সনদ বাস্তবায়ন পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
ইএটি
Leave a Reply
You must be logged in to post a comment.