May 24, 2026, 11:31 pm

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত

নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য ৫০টি গাড়ি ও চালক প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদপ্তর।

এ সংক্রান্ত তথ্য জানিয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

সরকারি যানবাহন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নাজমুল হুসেইন খাঁন স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদা অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য ৫০টি যানবাহন প্রস্তুত রাখা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এসব গাড়ি মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করা হয়েছে।

বরাদ্দকৃত যানবাহনের মধ্যে ৩০টি ‘ক্যামরি’ এবং ২০টি ‘ল্যান্সার’ মডেলের গাড়ি রয়েছে। প্রতিটি গাড়ির সঙ্গে একজন করে চালক নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট চালকদের নাম ও মোবাইল নম্বর তালিকাভুক্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

সরকারি আদেশ অনুযায়ী, সব গাড়িচালককে মঙ্গলবার সকালের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের ‘সরকার গঠন ও রাষ্ট্রাচার অধিশাখা’র উপ-সচিবের নিকট রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ইএটি

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com