July 21, 2026, 4:40 pm

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে জাহিন গার্মেন্টস নামের পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আরিফিন সিদ্দিকি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com