July 22, 2026, 5:14 am

বিয়ের আসরে হবু স্ত্রীকে থাপ্পড়; প্রতিশোধে ভাইয়ের গলায় তরুণীর মালা

বিয়ের আসরে হবু স্ত্রীকে থাপ্পড়; প্রতিশোধে ভাইয়ের গলায় তরুণীর মালা

বিয়ের অনুষ্ঠানে আত্মীয়দের সঙ্গে নেচেছেন কনে। যা নিয়ে আপত্তি তুলে সরাসরি থাপ্পড় মেরে দিলেন হবু স্ত্রীকে। বরের এই কীর্তি ক্ষমা করেননি বউ। তিনিও সপাটে চড় কষিয়ে দিলেন বরের গালে।

তবে এখানেই থেমে থাকেননি তিনি। প্রতিশোধ নিতে বিয়ের মণ্ডপে মালা দিলেন তুতো ভাইয়ের গলায়! আজব এই বিবাহ অনুষ্ঠানের সাক্ষী রইল তামিলনাড়ুর কুদ্দালোর জেলার পানরুটি অঞ্চলের নিমন্ত্রিতরা।

ছাদনাতলায় বউকে চড় মারার এই ঘটনা ভালো চোখে নেননি নববধূর বাবা। ছেলেকে জামাই হিসেবে মেনে নিতে অস্বীকার করেন তিনি। বরের পরিবারকে স্পষ্ট জানান, এ বিয়ে তিনি ভেঙে দেবেন।

এরপরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। আত্মীয়দের সঙ্গে আলোচনা করেন তিনি। স্থির করেন, একই দিনে, একই মণ্ডপে মেয়ের বিয়ে হবে। তবে আগের ঠিক করা বরের সঙ্গে নয়। বিয়ে হবে তারই এক তুতো ভাইয়ের সঙ্গে।

যেমন কথা তেমন কাজ। পানরুটি অঞ্চলের থিরুবাথিগাই মন্দিরের ওই বিয়ের মণ্ডপেই বরের গলায় মালা দিলেন তরুণী। তবে আগের ঠিক করা বর নয়, চারহাত এক হল মেয়েরই এক তুতো ভাইয়ের সঙ্গে। সমস্ত নিমন্ত্রিত অতিথিরাই সাক্ষী রইলেন এই বিয়ের

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com