July 12, 2026, 12:20 pm

বেলাবতে ৫০০ একরে অ্যাপারেল পার্ক করার প্রস্তাব

বেলাবতে ৫০০ একরে অ্যাপারেল পার্ক করার প্রস্তাব

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, নরসিংদীর বেলাবতে ৫০০ একর জমি নিয়ে একটি অ্যাপারেল পার্ক করার প্রস্তাব দেওয়া হয়েছে। এটা অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় যাবে। প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে নরসিংদীর উন্নয়ন ও শিল্পায়নে ভূমিকা রাখবে।

নরসিংদীর বেলাবতে ৫টি রাস্তার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে শনিবার (২২ জানুয়ারি) বেলাব উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান শিল্পমন্ত্রী। এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও বেলাব।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, করোনার সময়েও আমরা বসে থাকিনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে যাচ্ছি। রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন যেমন হচ্ছে তেমনি নতুন নতুন কর্মসংস্থান ও শিল্পায়ন বাড়ানোর চেষ্টা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বেলাবর কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‘নরসিংদী জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ এর আওতায় রাস্তা ৪টি হলো:
১. চর উজিলাব বাবৈচা-বেলাব ডিসি রোড ভায়া তানিয়া মেম্বারের বাড়ি-নয়নের বাড়ি পাকা রাস্তা (৮০০ মিটার),
২. সীমের গোপাট-চর লক্ষ্মীপুর প্রাইমারি স্কুল রাস্তা (৫০০ মিটার),
৩. টানলক্ষ্মীপুর নুরু ফকির মাজার-রঙ্গার বাড়ি রাস্তা (১ কি.মি.),
৪. বীরবাঘবে রেনু মেম্বারের বাড়ি থেকে দক্ষিণ ধুরু স্কুল ভায়া ইদ্রিস সিদ্দকের বাড়ি (১ কি.মি) এবং ‘ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় রাস্তাটি হলো বেলাব বাজার-দুলালকান্দি রাস্তা (৩ দশমিক ৯ কি.মি)।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com