July 17, 2026, 2:31 am

ইসলামী ব্যাংকের কার্ডগ্রাহকদের জন্য এপিক হেলথ কেয়ারে বিশেষ ছাড়

ইসলামী ব্যাংকের কার্ডগ্রাহকদের জন্য এপিক হেলথ কেয়ারে বিশেষ ছাড়

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কার্ড দিয়ে চট্টগ্রামের এপিক হেলথ কেয়ার লিমিটেডের বিল পরিশোধে পাওয়া যাবে বিশেষ ছাড়। সম্প্রতি ব্যাংকের চট্টগ্রাম জোন অফিসে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার উপস্থিতিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস ও এপিক হেলথ কেয়ার লিমিটেড এর ডাইরেক্টর অপারেশন অ্যান্ড সিওও ডা. এনামুল হক চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নাইয়ার আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাব্বির, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুইঁয়া, মিয়া মো. বরকত উল্লাহ, মো. ইয়াকুব আলী ও মিফতাহ উদ্দীনসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা।

চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের ডেবিট ও খিদমাহ ক্রেডিট কার্ড হোল্ডাররা এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এপিক হেলথ কেয়ার লিমিটেডে ডিসকাউন্ট সুবিধা পাবেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com