July 17, 2026, 2:14 am
তিন দিনব্যাপী স্মার্টফোন ও ট্যাব মেলা ২০২২ চলছে। মেলায় মোবাইল কিনলেই বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল কোম্পানিগুলো দিচ্ছে ৫ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড়।
শনিবার (৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ‘স্মার্টফোন ও ট্যাব মেলা ঘুরে এমন সব আকর্ষণীয় অফারের তথ্য জানা যায়। যে কোনো ব্র্যান্ডের মোবাইল সেট কিনলেই দেওয়া হচ্ছে হরেক রকমের উপহার। মেলায় মোবাইল কিনলে লটারিতে ৩২ ইঞ্চি এলইডি টিভি জেতার সুযোগ রয়েছে।
বিকেলে ভিড় আরও বাড়বে বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহম্মদ খান। তিনি বলেন, মেলার শুরু থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তিনি প্রতিবার আমাদের মেলায় যে পরিমাণ ক্রাউড থাকে, তুলনামূলক সে অনুযায়ী কম। আশা করছি শুক্রবার বিকেল বেলা দর্শনার্থীদের ভিড় থাকবে। অন্য বছরগুলোতে সকালে মেলায় যেমন ভিড় থাকে, সেই অনুযায়ী এই বছর অনেক কম। তিনি আরও বলেন, আমাদের মেলায় সব সময় অফার ও উপহার থাকেই। প্রতিবারের মতো এবারও মেলায় আকর্ষণীয় ছাড় ও উপহার রয়েছে। ডিসকাউন্ট অফার স্টল টু স্টল ভেরি করে। স্যামসাং মোবাইল কোম্পানি ৫০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। এটা একটা বড় অফার। এরকম এত বড় ছাড় অন্য কোনো সময় বা অন্য কোথাও দেয় না। এটা শুধুমাত্র মেলা উপলক্ষে দেওয়া হয়।
মেলায় দেখা যায়- স্যামসাং: মেলা স্টল থেকে যে কোনো মোবাইলের ওপরে দেওয়া হচ্ছে ৮ শতাংশ ছাড়। ছাত্রদের জন্য রয়েছে ১০ শতাংশ ছাড়। এই ১০ শতাংশ ছাড় পেতে হলে দেখাতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড। এছাড়াও স্যামসাং মোবাইল ফোনের একটি নির্দিষ্ট মডেলে দেওয়া হচ্ছে ৫০ হাজার টাকা ছাড়।
রিয়েলমি: মেলায় রিয়েল মির যেকোনো মোবাইল ফোন ক্রয় করলে দেওয়া হচ্ছে ডিসকাউন্ট। দেওয়া হচ্ছে তিন থেকে চার হাজার টাকা ছাড়। রয়েছে বিভিন্ন ধরনের উপহার। টেকনো: মোবাইল ফোনের স্টল থেকে, যে কোন মোবাইল ফোন ক্রয় করলে দেওয়া হচ্ছে ১০ শতাংশ ডিসকাউন্ট। এছাড়াও সাথে থাকছে উপহার। ওয়ান প্লাস: মেলা থেকে মোবাইল কিনলে ৫ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও মোবাইল এক্সেসরিজ দেওয়া হচ্ছে ২০ শতাংশ ডিসকাউন্ট। শাওমি: স্টল থেকে মোবাইল কিনলে দেওয়া হচ্ছে ৪ হাজার টাকা ছাড় সঙ্গে থাকছে উপহার।