July 22, 2026, 4:10 am
ওপার বাংলার অভিনেতা দেব ও তার প্রেমিকা অভিনেত্রী রুক্মিণী মৈত্র করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার (০৫ জানুয়ারি) রাতে টুইট করে এই অভিনেতা করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। প্রায় একই সময়ে টুইট করে রুক্মিণী জানান, তিনিও কোভিড পজিটিভ। এই নিয়ে দ্বিতীয়বারের মতো আক্রান্ত হলেন এই অভিনেত্রী। দেব লিখেন, ‘সবাইকে ধন্যবাদ। রেজাল্টে আমি পজিটিভ। কিন্তু আমার কোনো উপসর্গ নেই। আমি বাড়িতেই আইসোলেশনে রয়েছি। ’ তবে বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন রুক্মিণী। তিনি জানান, আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।
২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে দেব প্রযোজিত এবং অভিনীত ছবি ‘টনিক’। বহু দিন পরে বাংলা বিনোদন দুনিয়ায় ভাল ব্যবসা দিচ্ছে ছবিটি। তারই প্রচারে শহর এবং শহরতলির প্রায় প্রতিটি প্রেক্ষাগৃহ গিয়েছেন দেব। সঙ্গী রুক্মিণী। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করলেও সংক্রমণ এড়াতে পারেননি হয়তো সেই কারণেই। তবে যে ‘টনিক’ বাংলা ছবির বাজারকে চাঙ্গা করেছে তাঁর অসুস্থতার খবর ছড়াতেই মুষড়ে পড়েছেন আট থেকে আটান্ন।