July 22, 2026, 4:31 am

সংসার পরে, আগে বিচার চাই: সুবাহ

সংসার পরে, আগে বিচার চাই: সুবাহ

নবাগত নায়িকা সুবাহ শাহ হুমায়রা রাজধানীর একটি হাসপাতালে চারদিন ভর্তি থাকার পর সোমবার (৩ জানুয়ারি) বাড়ি ফিরেছেন।

এসেই মঙ্গলবার (৪ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ইলিয়াসের বিচার চেয়ে এসে কাঁদলেন এই নায়িকা। মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকেলে হাজির হন একটি বেসরকারি চ্যানেলের ফেসবুক লাইভে। সে সময় তিনি জানান, তার ও ইলিয়াসের সম্পর্কের কথা। লাইভে সাক্ষী হিসেবে ছিল তার বাসার খালা (কাজের মানুষ) ও গায়ে হলুদে তোলা ছবির ফটোগ্রাফার এবং তার আইনজীবী। এ সময় সুবাহ বলেন, আমি ইলিয়াসকে ফাঁসিয়ে বিয়ে করিনি। সে একটা এডাল্ট ছেলে। মিডিয়ার সাথে জড়িত। তাকে ফাঁসিয়ে কি বিয়ে করা সম্ভব? অনেক কল রেকর্ড ফাঁস হয়েছে। সেসব শুনলেই তো বোঝা যায় আমি তাকে ফাঁসিয়ে বিয়ে করিনি? তার আর আমার কি সম্পর্ক ছিল, অডিও কলগুলো শুনলেই তা পরিষ্কার হয়ে যাবে। আমার সংসার পরে, আমি আগে বিচার চাই। আমাকে মারধর করে ইলিয়াস বাসা থেকে চলে গেছে। আমার বাসার কাজের মেয়ে সাক্ষী রয়েছে।

ফাঁসিয়ে বিয়ে করার অভিযোগের পরিপ্রেক্ষিতে সুবাহ আরও বলেন, ইলিয়াস বিয়ের আগ থেকেই আমার বাসায় আসতো। দিন রাত ২৪ ঘণ্টা আমার সাথে সময় কাটাতো। সিসিটিভিতেও সেসব ফুঁটেজ ধারন করা আছে। তাকে তো আমি জোর করে বাসায় নিয়ে আসতাম না? তবে এটা সত্য যে তার পরিবারের কেউ আমার বাসায় তখন আসতো না। তিনি বলেন, ইলিয়াস আমাকে অনেক অত্যাচার করেছে। আমাকে মারধোর করতো। আমি অনেক স্বপ্ন নিয়ে ওকে বিয়ে করেছি। আমার কাছে বিয়ের সব প্রমাণ আছে। আমি মামলা করেছি। এর বিচার চাই। সুবাহ আরও বলেন, ইলিয়াস আমাকে ঘুমের ওষুধ খাইয়ে চলে গেছে। সে আমার বাসায় এসে মদ খেতো। আমার বুয়া সেসব পরিষ্কার করতো। সে চলে যাওয়ার সময় আমার টাকা পয়সা, গয়না সব নিয়ে চলে গেছে। এসব কিছুর ফুটেজ সিসিটিভিতে ধারণ করা আছে। আমি এর বিচার চাই। সে সময় সুবাহ সংবাদমাধ্যমকে বলেছিলেন, ইলিয়াস আমাকে নিয়ে একের পর এক মিথ্যা বক্তব্য দিয়ে যাচ্ছে। তাই শিগগিরই আমি সংবাদ সম্মেলন করে ওর (ইলিয়াস) মুখোশ খুলে দেব। মিথ্যা বলার একটা সীমা থাকে, আমি সব প্রমাণ নিয়েই হাজির হব।

এদিকে সুবাহ এর আইনজীবী বলেন, বনানী থানায় সোমবার (৩ জানুয়ারি) রাতে গায়ক ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নায়িকা সুবাহ। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে। উল্লেখ্য, গত ১ ডিসেম্বর বিয়ে করেন সংগীতশিল্পী ইলিয়াস ও সুবাহ। বিয়ের এক মাস না পেরুতেই তাদের সংসারে অশান্তি শুরু হয়। দুজনেই একে অপরকে দোষারোপ করে যাচ্ছেন। বিচ্ছেদের পথে হাঁটছেন ইলিয়াস। নবাগত নায়িকা সুবাহ ৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এখন পর্যন্ত তার অভিনীত কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি। রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। অন্যদিকে গায়ক ইলিয়াস হোসাইন ‘না বলা কথা’, ‘আমার ভেতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’ গানগুলোর মাধ্যমে শ্রোতামহলে জনপ্রিয়তা লাভ করেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com