July 22, 2026, 1:57 am

এক রাতে কবর থেকে ১১ কংকাল চুরি; আতংকে স্বজনরা

এক রাতে কবর থেকে ১১ কংকাল চুরি; আতংকে স্বজনরা

শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের হালগড়া ফটিয়ামারি পুরাতন পাড়া সার্বজনীন কবরস্থান থেকে এক রাতে ১১টি কংকাল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২ জানুয়ারী) রাতে এ চুরি ঘটনা ঘটে। এনিয়ে এলাকায় মৃতের স্বজনরা ব্যাপক আতংকে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে সংঘবদ্ধ একটি কংকাল চোর সিন্ডিকেট ১১টি কবর খুড়ে ১১টি লাশের কংকাল চুরি করে নিয়ে যায়। এরমধ্যে একটি লাশ পুরোপুরি পঁচে না যাওয়ায় লাশটি ফেলে রেখে যায়।

ওই লাশের গন্ধ বের হলে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। খবর পেয়ে এলাকার শত শত মানুষ ওই কবরস্থানে ভীড় করে। এ খবর নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই।

এ ব্যাপারে শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী জানান, কংকাল চুরির ঘটনায় থানায় সাধারণ ডাইরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com