July 22, 2026, 5:12 am

ব্যাংকে লাখ টাকার বেশি থাকলে শুল্ক কাটা শুরু

ব্যাংকে লাখ টাকার বেশি থাকলে শুল্ক কাটা শুরু

ব্যাংক হিসাবে সর্বনিম্ন ১ লাখ টাকা থাকা ব্যক্তিদের কাছ থেকে আবগারি শুল্ক কাটা শুরু করেছে ব্যাংকগুলো। সর্বনিম্ন ১৫০ টাকা কাটা হচ্ছে ব্যাংক হিসাবে জমা রাখা অর্থ থেকে।

প্রতি বছরই পঞ্জিকাবর্ষ (জানুয়ারি-ডিসেম্বর) ধরেই আবগারি শুল্ক কেটে রাখে ব্যাংক। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে কেটে রাখা এসব অর্থ পরে তা সরকারি কোষাগারে জমা করা হয়।

২০২০-২১ অর্থবছরে প্রায় আড়াই হাজার কোটি টাকার আবগারি শুল্ক আদায় হয় বলে এনবিআর সূত্রে জানা গেছে।

ব্যাংক হিসাবে একজন হিসাবধারীর বর্তমানে ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত টাকা থাকলে ১৫০ টাকা, ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ৫০০ টাকা, ১০ লাখ থেকে ১ কোটি টাকায় ৩ হাজার টাকা, ১ কোটি টাকা থেকে ৫ কোটি টাকায় ১৫ হাজার টাকা এবং ৫ কোটি টাকার ওপরে থাকলে ৪০ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com