July 22, 2026, 4:58 am

রাজপথেই ফয়সালা হবে: মির্জা ফখরুল

রাজপথেই ফয়সালা হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের লড়াই আরও বেগবান হচ্ছে। আমরা বিশ্বাস করি, এই লড়াই অতি অল্প সময়ের মধ্য দিয়ে এক দুর্বার গণআন্দোলনে পরিণত হবে। রাজপথেই ফয়সালা হবে।’

শুক্রবার (৩১ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘ভোটাধিকার হরণের কালো দিবসের তৃতীয় বর্ষপূর্তি’ শীর্ষক এক আলোচনা তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার বিদেশে চিকিৎসায় বিএনপির চলমান কর্মসূচি খুব (শিগগির) অল্প সময়ের মধ্য দিয়ে গণআন্দোলনে রূপ নেবে। আমরা বিশ্বাস করি, গণআন্দোলনের মধ্য দিয়ে আমাদের দেশনেত্রীকে মুক্তি করতে সক্ষম হবো। আমরা আমাদের গণতন্ত্রকে মুক্ত করতে সক্ষম হবো।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে যে ষড়যন্ত্র শুরু করে এদেশ থেকে রাজনীতিকে বিতাড়িত করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি। আমরা এখনো লড়াই করছি, আমাদের লড়াই আরও বেগবান হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে।’

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, নিতাই রায় চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com