July 22, 2026, 1:37 am

মনজুর লিয়াকতের এমডি পদে কেন্দ্রীয় ব্যাংকের ‘না’

মনজুর লিয়াকতের এমডি পদে কেন্দ্রীয় ব্যাংকের ‘না’

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রস্তাবিত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) চৌধুরী মনজুর লিয়াকতকে অনাপত্তি দেয়নি বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে স্বচ্ছ ইমেজের যোগ্য ব্যক্তিকে প্রতিষ্ঠানটির এমডি হিসেবে নিয়োগের জন্য পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ সংক্রান্ত আবেদন পর্যালোচনা করে প্রতিষ্ঠানটি ও এর আমানতকারীদের স্বার্থে এমন উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) এ সংক্রান্ত পরামর্শ দিয়ে একটি চিঠি ইসলামিক ফাইন্যান্সের প্রধান কার্যালয় বরাবর পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ‘আপনাদের আবেদন পর্যালোচনান্তে প্রতিষ্ঠান এবং এর আমানতকারীদের স্বার্থে চৌধুরী মনজুর লিয়াকতকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের অনাপত্তি দেওয়া গেল না। এ পরিপ্রেক্ষিতে অনতিবিলম্বে একজন স্বচ্ছ ইমেজের যোগ্য ব্যক্তিকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের জন্য আপনাদেরকে পরামর্শ প্রদান করা হলো।’

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com