July 21, 2026, 4:51 pm

নিউ জিল্যান্ডে বাংলাদেশ দলে করোনার হানা

নিউ জিল্যান্ডে বাংলাদেশ দলে করোনার হানা

নিউ জিল্যান্ডে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ কোভিড পজিটিভ হয়েছেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের বহরের নয়জনের কোয়ারেন্টাইনের সময় আরো বেড়েছে।

নিউ জিল্যান্ডে বাংলাদেশ দলের প্রত্যেকের প্রথম দুই কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসে। কিন্তু তৃতীয় পরীক্ষায় একমাত্র হেরাথই পজিটিভ হন। তাকে এরই মধ্যে আইসোলেশনে নেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউ জিল্যান্ডে গিয়েছে সেই ফ্লাইটের একজন যাত্রীর কোভিড পজিটিভ হয়েছে। তার আশেপাশে থাকায় দলের নয়জনের কোয়ারেন্টাইনের সময় বাড়ানো হয়েছে।

৮ ডিসেম্বর দিবাগত রাত ১টায় এমিরেটসের একটি ফ্লাইটে নিউ জিল্যান্ডের উদ্দেশে রওনা দেন ক্রিকেটাররা। দীর্ঘ বিমান ভ্রমণ, ট্রানজিট মিলিয়ে শুক্রবার বাংলাদেশ সময় ভোরে ক্রাইস্টচার্চ পৌঁছায় তারা। সেখানেই চলছে ক্রিকেটারদের সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে চলতি বছর দ্বিতীয়বারের মতো নিউ জিল্যান্ডে জাতীয় দল। এ বছরের ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ সীমিত ওভারের ম্যাচ খেলতে নিউ জিল্যান্ড গিয়েছিল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল। এবার শুধু দুটি টেস্ট খেলবে দুই দল।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com