July 22, 2026, 1:54 am

আইপিও’র শেয়ার কর্মীদের বরাদ্দ কর্মসূচি উদ্বোধন বুধবার

আইপিও’র শেয়ার কর্মীদের বরাদ্দ কর্মসূচি উদ্বোধন বুধবার

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) ১৫ শতাংশ শেয়ার কর্মচারী বা অন্যান্য ক্যাটাগরিতে বরাদ্দে দেওয়া উদ্বোধন ও সচেতনতা কর্মসূচি আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বুধবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সকল ট্রেকহোল্ডার ও মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিদের উক্ত অনুষ্ঠানে যোগদান করার জন্য আহ্বান জানানো হয়েছে। ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে নতুন এই মডিউলের উদ্বোধন এবং এ সম্পর্কে পরিচিতি করানো হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com